দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়ে অপূর্ব-মিথিলা

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৪:৪৩আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:৫৩

মঞ্চে চার দর্শকের সঙ্গে হানিফ সংকেত, অপূর্ব ও মিথিলা প্রতি ঈদেই ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বর্ণাঢ্য আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।
এবারের আয়োজনে অন্যতম চমক হিসেবে থাকছে অপূর্ব ও মিথিলার দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্র জানায়, ‘ইত্যাদি’র নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের এই আয়োজনে নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবার বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৪ জনকে। এই দর্শকদের সঙ্গে সরাসরি অভিনয়ের জন্য অংশগ্রহণ করেছেন অপূর্ব ও মিথিলা।
অভিনেতা-অভিনেত্রী না হয়েও নির্বাচিত দর্শকরা তাৎক্ষণিকভাবে অপূর্ব ও মিথিলার সঙ্গে চমৎকার অভিনয় করেন, যা পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনুষ্ঠানটির প্রধান হানিফ সংকেত।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ পর্বটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প