৭২তম কান: জুরি প্রাইজ জিতলো দুটি ছবি

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৬ মে ২০১৯, ০০:২৩আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৩৩

(বাঁ থেকে) লাজ লি, জুলিয়ানো দোরনেলেস ও ক্লেবার মেনদোনসা ফিলো
কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে জুরি প্রাইজ যৌথভাবে জিতলো লাজ লি পরিচালিত ‘লে মিজারেবলস’ ও ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেসের ‘বাকুরাউ’। পুরস্কারটি তুলে দেন আমেরিকান নির্মাতা মাইকেল মুর।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা।
গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া।
এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প