বিটিভির ঈদ বিশেষ ‘রচি মম ফাল্গুনী’

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৫:৩২আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:৩৭

নাটকের একটি দৃশ্যে মিলন ও নাদিয়া ঈদুল ফিতর উপলক্ষে বিটিভির অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে প্রচারিত হবে নাটক ‘রচি মম ফাল্গুনী’।
নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনায় আবু তৌহিদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, তাহমিনা মৌ, তুষার খান, আমিরুল হক চৌধুরী, হাফিজুর রহমান সুরুজ ও আফরোজা বানু।
তারকাসমৃদ্ধ এ নাটকটি বিটিভিতে দেখা যাবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
‘রচি মম ফাল্গুনী’ নাটকটির কাহিনি এগিয়েছে শমসের নামের এক ধনাঢ্য ব্যবসায়ীর পরিবারকে ঘিরে। যেখানে পান থেকে চুন খসলে কারও রক্ষা নেই। এ কারণে সবাই সবসময় শমসের সাহেবের ভয়ে অস্থির থাকে। তার এক ছেলে এক মেয়ে। ছেলে শারেক বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ঘরে বেকার বসে আছে। মেয়ে শারমিন বেকার স্বামী রাব্বিকে নিয়ে এ বাড়িতেই থাকে। এ বাড়ির আরেক বাসিন্দা শফিক। তিনি শমসের সাহেবের শ্যালক। বয়স হয়েছে। কিন্তু কোনও কাজেই তার আগ্রহ নেই। গানকে ধ্যানজ্ঞান করে তিনি চর্চা করে চলেছেন। তার গানে শমসের সাহেব ত্যক্ত-বিরক্ত।
এমন পরিস্থিতিতে হঠাৎ একদিন এ বাড়িতে অসম্ভব সুন্দরী একটি মেয়ে এসে হাজির হয়। তাকে ঘিরে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক