৮ বছর ধরে চাঁদরাতে মমতাজের গান

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৫:০৭ আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:০৬

মমতাজ বেগম এমন ধারাবাহিকতা সম্ভবত আর কোথাও নেই। টানা ৮ বছর ধরে প্রতি ঈদের চাঁদরাতে টিভি পর্দায় সরাসরি গান আর গল্প নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী সংসদ সদস্য মমতাজ।
যার ব্যতিক্রম ঘটছে না এবারও। বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এবারও চাঁদরাতে ৮টা ১৫ মিনিটে শুরু হবে ‘রঙের বাজার’ নামে বিশেষ এই অনুষ্ঠান।
চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গত ৮ বছর থেকে বাংলাভিশনে প্রতি ঈদে চাঁদরাতে মমতাজের সংগীতানুষ্ঠান প্রচার হয়ে আসছে। এটি এখন নিয়মে পরিণত হয়েছে। আমরা, মমতাজ আপা এবং আমাদের দেশ-বিদেশের দর্শকরা এই অনুষ্ঠানটির জন্য প্রতি ঈদে রীতিমতো অপেক্ষায় থাকি। আশা করছি অন্য বছরগুলোর চেয়ে এবারের আয়োজন আরও সমৃদ্ধ হবে।’
এদিকে মমতাজ বেগম বলেন, ‘ঈদের সময় ঘনিয়ে এলেই এ বিষয়টি মাথায় ঘোরে। চাঁদরাতের অপেক্ষায় থাকি। এটা আসলে আমাদের নিয়মে দাঁড়িয়েছে। অনুষ্ঠানটি করে খুব আনন্দ পাই আমি।’
জানা গেছে, বিশেষ এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মমতাজের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন। গানের পাশাপাশি এই শিল্পী কথা বলবেন তার সংগীত জীবনের নানা দিক নিয়ে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাওনাইন সৌরভ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
গুলি-কাণ্ডের পরে ভুয়া এআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, ক্ষমা চাইলেন অমিতাভ
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই