অনেক দিন পর অর্ণবের ফেরা, সঙ্গে মিথিলা

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০১৯, ১৪:৪১আপডেট : ৩১ মে ২০১৯, ১৬:৫৩

ভিডিওতে অর্ণব অর্ণব এমনই, লম্বা বিরতি ভেঙে মাঝে মাঝে আসেন, গান শুনিয়ে মুগ্ধতায় ভাসিয়ে দেন শ্রোতাদের। সেই নিয়মে আবারও আসছেন তিনি। ঈদ উৎসবে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘কী হলে কী হতো’।
শুধু অডিও গানই নয়, রয়েছে ভিডিও চমকও। যেখানে অর্ণবের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী মিথিলা।
মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রোডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী। তারও আগে গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জি।
গান-ভিডিওটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
ফের ফিরে আসা প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এবারে অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। নিজের মতো করেই গেয়েছি। যেমনটা আমার কাছে শ্রোতারা প্রত্যাশা করেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন নিশ্চয়ই।’
একটি দৃশ্যে অর্ণব ও মিথিলা ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ঈদের দিন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কী হলে কী হতো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প