ঈদের দিন আমি বাধাহীন

শবনম বুবলী, চিত্রনায়িকা
০৫ জুন ২০১৯, ১২:০৪আপডেট : ০৫ জুন ২০১৯, ১৯:৪৩

শবনম বুবলী। ছবি: সংগ্রহ বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।
এটাও এক ধরনের আনন্দ। আর এ সময়টায় আমি খাওয়া দাওয়ার ওপর বিধিনিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে তা-ই খাই। সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।

এরপর না হয় যখন কাজে ফিরব, তখন আবার নিজেকে সামলে নেবো। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখবো। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখবো।
আমার মতে, শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প