ঈদের দিন রেস্তোরাঁয় থাকছে আমার বিশেষ রেসিপি!

রিয়াজ, চিত্রনায়ক
০৫ জুন ২০১৯, ১০:২৫আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:২৫

নিজের রেস্তোরাঁয় রিয়াজ অনেকেই প্রশ্ন করেন আমি কেন রেস্তোরাঁ ব্যবসায় এলাম। তাদের এটাও ধারণা, আমি নিশ্চয়ই পেটুক বা ভালো রাঁধুনি!
না, আমি এগুলোর কোনোটাই নই। খেতে পছন্দ করলেও রাঁধুনি হিসেবে আমি একেবারে তথৈবচ।
২০১৫ সালে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। সুস্থ হওয়ার পর মনে হয়েছে, তখন যদি আমি মরে যেতাম, তাহলে আমার বউ-বাচ্চার কী হতো! অভিনয় থেকে উপার্জিত অর্থ শেষ হয়ে গেলে, আমার পরিবার জীবনধারণ করত কীভাবে? এই ভাবনা থেকেই ‘ফুড টোয়েন্টিফোর সেভেন’ চালু করেছিলাম। শুধু আমার পরিবারের অর্থনৈতিক নিশ্চয়তা তৈরি করার জন্যই এটা করা।
আমি ভালো রাঁধুনি নই। তবে এবার ভাবছি ঈদে আমার তৈরি রেসিপি রাখব এই রেস্তোরাঁয়। যদিও পানি সেদ্ধ বা ডিম পোস করা ছাড়া তেমন কিছু পারি না। তাই এবারের ঈদে গ্রাহকদের জন্য খাবারের প্লেটে আমার হাতের বিশেষ ডিম পোস থাকবে!
এছাড়া ঈদের দিনটি কাটবে পরিবারের সঙ্গে। তাদের নানা আয়োজনে আমি সামিল হবো।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প