‘মানবিক পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০১৯, ০০:১৩আপডেট : ১৩ জুন ২০১৯, ১৬:০১

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি- সংগৃহীত গত বছরের মে মাসে বাংলাদেশের কক্সবাজারে ভিন্নরকম এক কাজে এসেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের সার্বিক পরিস্থিতি এবং খোঁজ-খবর নেওয়াই ছিল তার উদ্দেশ্য। ইউনিসেফের পক্ষে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য একই কাজ করে চলেছেন এই বলিউড-হলিউড অভিনেত্রী। এবার এলো এগুলোর স্বীকৃতি।
সামাজিক ইস্যু ও শিশুদের জন্য সোচ্চার কণ্ঠের জন্য ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা।  ইউনিসেফের আমেরিকান অংশের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হবে।
এক টুইটে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। লেখেন, ‘এমন পুরস্কারের জন্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। ইউনিসেফের সঙ্গে বিশ্বব্যাপী শিশুদের জন্য আমার এ কাজ নিজের কাছে অনেক কিছু।’
চলচ্চিত্রের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প