কলকাতার ডাকে উড়াল দিলেন অপু

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ১৯:৪১আপডেট : ১৬ জুন ২০১৯, ১২:৫৩

অপু বিশ্বাস। ছবি সংগৃহীত অপু বিশ্বাসের কলকাতার ছবি ‘শর্টকাট’ এখনও মুক্তি পায়নি। তবে তার আগেই দ্বিতীয় চলচ্চিত্রের জন্য ভারতের এই রাজ্যে উড়াল দিলেন ঢালিউড তারকা। আজ (১৫ জুন) কলকাতা গিয়েছেন তিনি।
আগামীকাল নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন অপু। যাওয়ার আগে জানান, সবকিছু চূড়ান্ত করে শিগগিরই নতুন খবর জানাবেন এই তারকা। আগামী ১৭ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে ‘শর্টকাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ছবির গল্প লিখেছেন সংগীতশিল্পী নচিকেতা। এটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডল।

গত বছর ছবিটিতে কাজ শুরু করেন তিনি। জানা যায়, এর কাজ ইতোমধ্যে শেষ। মুক্তির অপেক্ষায় আছে এটি।
ছবিটিতে আরও আছেন রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। এটি কলকাতায় মুক্তি পাবে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প