বোরকা পরা পরী!

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৭:০৫আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:২২

মানতাসা লেকপাড়ে বসে আছে পরী। গায়ে তার বোরকা। পাশে দাঁড়ানো তার প্রেমিক তানভীর। মানসিক রোগী ফুফুর কারণেই তার এই বেশ ধারণ! ভাতিজি পরীর মতো সুন্দর বলে তার নামও পরী।

এমন একটি গল্পে নির্মিত হলো টেলিছবি ‘পরী’। যেখানে ফুফু হিসেবে আছেন তানিয়া আহমেদ, পরী লাক্সসুন্দরী মানতাসা আর তার প্রেমিক হিসেবে আছেন গোলাম কিবরিয়া তানভীর।
গল্পে দেখা যায়, তানিয়া আহমেদ মানসিক রোগী! সম্পর্কে মানতাসার ফুফু। সবসময় তানিয়া আহমেদ তাকে আগলে রাখে। বোরকার আড়ালে রাখে। সাজগোজ করতে দেন না। এমনকি কলেজের কোনও বন্ধুদের সঙ্গেও মিশতে দেন না।
ফুফুর এতো কড়াকড়ির মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে প্রেম করেন। একদিকে যেমন মানতাসার ওপর তানিয়া আহমেদের শাসন বাড়তে থাকে, অন্যদিকে তানভীরের সঙ্গে মানতাসার প্রেমও জমতে থাকে।
পরী প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘এই গল্পটি আমার এক বন্ধুর কাছে শুনি। তার পরিচিত একজন মহিলা-ভাতিজির মধ্যে এমন শাসন ও মানসিক চাপে রাখার বিষয় দেখেছেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গল্প সাজানো হয়েছে।’
দয়াল সাহার রচনায় এবং শেখ রুনার পরিচালনায় ‘পরী’ নির্মিত হয়েছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে। নির্মাতা সংস্থা জানায়, টেলিফিল্মটি শুক্রবার ২৮ জুন দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
মানতাসা ও তানভীর

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান