আড়াল ভেঙে শুটিংয়ে ফিরছেন শখ

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৯:০৩আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৩:০৪

আনিকা কবির শখ প্রায় দেড় বছরের আড়াল ভেঙে প্রকাশ্যে আসছেন দেশের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ।
৩ জুলাই থেকে অংশ নিচ্ছেন শুটিংয়ে। নির্মাতা শেখ সেলিম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শখ আবারও শুটিংয়ে ফিরছেন এটা আমাদের সবার জন্য আনন্দের সংবাদ। কারণ, তার মতো শিল্পী আমাদের দরকার।’
এদিকে ফেরার পর শুরুতেই শখ পাচ্ছেন দেশের শীর্ষ অভিনেতাদের একজন, জাহিদ হাসানকে। এ দুজনকে নিয়ে শেখ সেলিম নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘সামচু ভাই সংসারী হতে চায়’।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রযোজনা করছেন যৌথভাবে সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।
এদিকে নাটকে ফেরা প্রসঙ্গে শখের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বরাবরের মতো বন্ধ পাওয়া যায়।
বলা দরকার, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বিচ্ছেদ ঘটে শখ-নিলয়ের প্রেমের সংসারে। মূলত এরপর থেকেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করেন শখ। তবে নিলয় নিয়মিতই কাজ করে যাচ্ছেন মিডিয়ায়।
লম্বা সময়ের প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে শখকে ঘিরে সম্প্রতি নতুন গুঞ্জন তৈরি হলো! বাতাসে বহমান—মাস কয়েক আগে তিনি ফের বিয়ে করেছেন!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প