অমিতাভের পরিচালনায় সিয়াম

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৮:১৮আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:২১

সিয়াম ও অমিতাভ অমিতাভ রেজা মানেই প্রশংসিত কোনও কাজ। আর চিত্রনায়ক সিয়াম আহমেদের মতে, তিনি সোনার ডিম পাড়া পরিচালক! ফেসুবকে একটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন সিয়াম।

সিয়ামের এমন ব্যতিক্রম প্রশংসার কারণ কিন্তু সেটাই- অমিতাভের কাজ! একসঙ্গে ছবি ও ক্যাপশন প্রসঙ্গে জানতে ফোন দেওয়া হয় সিয়ামকে। তিনি বললেন, ‘অমিতাভ রেজা চৌধুরী মানেই ভিন্নমাত্রা। তাই তেমনটা বলা। এবার তার সঙ্গে বিজ্ঞাপনের একটি কাজ করলাম। গতকাল এটির কাজ হয়েছে। তখনই ছবিটি তুলেছিলাম।’

সিয়াম জানালেন, একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। যেখানে তিনি জাহিদ হাসানের সঙ্গে কাজ করছেন।
সিয়াম এখন কাজ করছেন এমএ রাহিম পরিচালিত ‘শান’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। প্রথমটিতে পূজা চেরী ও দ্বিতীয় ছবিতে তার বিপরীতে আছেন পরীমনি। 

অন্যদিকে অমিতাভ রেজা এখন নির্মাণ করছেন ‘নাইমার রঙ’ (রিকশাগার্ল) নামের ছবি। এটির কাজ চলছে গাজীপুরে। মাঝে কয়েক দিনের বিরতি দেওয়া হয়েছিল। সেই ফাঁকেই বিজ্ঞাপনের কাজটি করলেন ‘আয়নাবাজি’ খ্যাত এই পরিচালক।
আগামী সপ্তাহ থেকে ‘নাইমার রঙ’ ছবির কাজটি শুরু করবেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নিজের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন অমিতাভ রেজা। ছবির একটি অতিথি চরিত্রে আছেন শাকিব খান।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চম্পা। এছাড়া আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প