ডিম পুড়ে নাকি মন পোড়ে?

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ০০:০৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০৮

নাটকের একটি দৃশ্যে সাফা কবির যে কোনও বিষয় কিংবা বস্তুর ওপর তুলনা করেও মনের কথা জানান দেওয়া যায়। বস্তু হিসেবে ডিম মন্দ নয়। ডিম ভাজতে গিয়ে পুড়ে যাওয়ার দৃশ্যকে অনেক সময় মনের সঙ্গে তুলনা করা যায়। ডিম পুড়ে, নাকি মন?
এমনই প্রশ্ন এবং উত্তর নিয়েই নির্মিত হলো খণ্ড নাটক ‘ডিম ভাজি’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও ইরফান সাজ্জাদ।
এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ভালোলাগার একটি গল্প। এতে আমার চরিত্রেরও ভিন্নতা রয়েছে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘‘নাটকের নাম ‘ডিম ভাজি’। এ নামের অন্তরালে মনের কথা জানান দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো একটা থিমেটিক বার্তা রয়েছে নাটকটিতে।’’
নাটকটি সম্প্রচার হবে শনিবার (৬ জুলাই) রাত ৮ টায় আরটিভিতে।
নির্মাতা তমাল বলেন, ‘একটা ডিম ভাজি হতে হতে পুড়ে কালো হয়ে যাচ্ছে। ডিম পুড়ে নাকি মন পোড়ে; কে জানে! এই বিষয়টিই উঠে আসবে নাটকটির মাধ্যমে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প