জন্মদিনে কপিল-রূপে হাজির হলেন রণবীর

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ০০:০৬আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৬:৩৪

জন্মদিনে কপিল-রূপে হাজির হলেন রণবীর ৬ জুলাই বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন। আর এদিনই তিনি হাজির হলেন ভারতীয় সাবেক কাপ্তান কপিল দেব-রূপে।
ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে নির্মিতব্য ছবি ‘৮৩’-তে কাজ করছেন রণবীর। যেখানে তাকে দেখা যাবে কপিল দেব হিসেবে। এবার সেই ছবিটির প্রথম লুক প্রকাশ করা হলো।
স্থিরচিত্রটি দেখে ইতোমধ্যেই প্রশংসার লহরি চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে একেবারে তরুণ বয়সের কপিল দেবই মনে হচ্ছে রণবীরকে।
লুকটি তুলনা করতে অনেকেই যুবক বয়সের কপিলের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি প্রযোজনা করছে রিলায়েন্স। এটি পরিচালনা করছেন কবির খান।
ছবিতে কপিল দেবের অসাধারণ অধিনায়কত্ব ও ভারতের বিশ্বকাপ ছিনিয়ে নেওয়ার ঘটনা দেখানো হবে।
যেখানে তুলে ধরা হবে তরুণ এ ক্রিকেট দলের জয়যাত্রা।
এটি মুক্তি পাচ্ছে ২০২০ সালের ২০ এপ্রিল। এতে রণবীর সিংকে কপিল দেব চরিত্রে আর তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
বিয়ের পর এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন দীপবীর।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প