এই আগস্টে মুক্তি পাচ্ছে ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১৫:৫০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৫:৫৪

জেরার্ড বাটলার ২০১৩ সালে হোয়াইট হাউজ নিয়ে নির্মিত ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ছবিটি দারুণভাবে দর্শক-সমালোচক মন জয় করে। এর তিন বছর পর (২০১৬) একই সিরিজের ‘লন্ডন হ্যাজ ফলেন’ মুক্তি পায়। সেটিও জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখে।
২য় কিস্তির ঠিক তিন বছরের মাথায় আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন সিরিজের প্রধান দুই চরিত্র জেরার্ড বাটলার ও মর্গান ফ্রিম্যান।
এবারের কিস্তির নাম ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’। সব ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এটি।
এবারের কিস্তিতে পরিচালক হিসেবে আছেন রিক রোমান ওয়াহ।
সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেলার উন্মুক্ত হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। যেটি দেখে আগাম অনুমান করা যায়, এবারের কিস্তিতেও থাকছে অ্যাকশন দৃশ্যে ভরপুর।
এ সিরিজের সিনেমাগুলো মূলত অ্যাকশন নির্ভর যেখানে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেন জেরার্ড বাটলার। নিরাপত্তার এমন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চমকপ্রদ সব ঘটনা দেখানো হয় গল্পের মাধ্যমে।
এর আগের সিরিজের দুটি পর্বে সিক্রেট এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের বিশ্বস্ত হিসেবে মাইককে দেখানো হলেও এবার প্রেসিডেন্টের নিরাপত্তা বা হামলার মূল নায়ক হিসেবে দেখানো হচ্ছে মাইক চরিত্রে থাকা জেরার্ডকে। ট্রেলার থেকে এটুকু বেশ স্পষ্ট।
নতুন এ সিনেমাটি নিয়ে দর্শকদের যেমন আগ্রহ তৈরি হয়েছে তাতে খুশি প্রযোজকও। ৭০ মিলিয়ন ডলারে তৈরি সিরিজের প্রথম সিনেমা ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ সারাবিশ্বে আয় করে ১৭০ মিলিয়ন ডলার। আর ৬০ মিলিয়ন ডলারে নির্মিত দ্বিতীয় সিনেমা ‘লন্ডন হ্যাজ ফলেন’ আয় করে ২০৬ মিলিয়ন ডলার।
এবার তাই নতুন সিনেমা ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ নিয়ে আরও আশাবাদী হয়ে আছেন মূল অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার।
ট্রেলার:

সূত্র: ফোর্বস, ‍মুভিওয়েব

/এনসিএইচ/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প