‘তিন রাস্তার ভূত’ সাজবেন রিয়াজ!

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৬:০৩আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:২৪

রিয়াজ অনেক চরিত্রই তো করতে হয় অভিনয় শিল্পীদের। তাই বলে ভূত! তাও আবার একটি দুটি নয়, তিন ধরনের ভূত সাজতে হচ্ছে চিত্রনায়ক রিয়াজকে। ‌
‘তিন রাস্তার ভূত’ নামের একটি বিশেষ নাটকে এভাবেই তিনি হাজির হচ্ছেন। ভিন্ন ধরনের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহম্মদ হাসান।
কাজটি প্রসঙ্গে রিয়াজ বললেন, ‘এ নাটকের গল্প একেবারেই আলাদা। আর এ কারণে অভিনয় করছি। আমার চরিত্রটি খুব মজার। এখানে অভিনয় করার জায়গাটাও অনেক। শুধু ভূত নয়, এতে মানুষের ভূমিকাতেও আমাকে দেখা যাবে।’
নির্মাতা জানান, ২৭ জুলাই থেকে এর শুটিং শুরু হবে। এর পর্ব সংখ্যা হবে ৭টি। ঈদের জন্য নির্মিত এই ধারাবাহিকটি প্রচার হবে নাগরিক টেলিভিশনে।
এদিকে চিত্রনায়ক রিয়াজ বেশ কিছু দিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে আছেন। টিভিতে মাঝে মধ্যে কাজ করলেও তার মূল ব্যস্ততা এখন নিজের রেস্তোরাঁ নিয়ে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক