এলো শেখ সাদীর নতুন গানচিত্র

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১৬:৪৩আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:৫৩

ভিডিওতে শেখ সাদী ও মারিয়া হিট গান ‘ললনা’-খ্যাত তরুণ শিল্পী শেখ সাদী। মাঝে খানিক বিরতি নিয়ে হাজির আবারও। এবারের গানচিত্রের নাম ‘নেই হয়ে আছো’।
১২ জুলাই গানচিত্রটি প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
তোমায় আমি পাই না ছুঁতে, আমার ব্যর্থ নাম/ তোমার হতে হতে আমি, ফুরিয়ে গেলাম/ নেই হয়ে আছো তুমি এই প্রাণে/ নেই হয়ে এই থাকার নেই মানে—এমন বিরহী কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। আর সুর-সংগীতে ছিলেন আহম্মেদ হুমায়ূন।
গানটির কথার রেশ ধরে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে শেখ সাদীর বিপরীতে মডেল হয়েছেন মারিয়া ননী।
স্মৃতিকাতর ভিডিও আর বিরহের আদলে তৈরি গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন শেখ সাদী ও সংশ্লিষ্টরা।
সাদীর ভাষায়, ‘‘এবার একটু অন্যরকম গান নিয়ে হাজির হলাম। মানে ‘ললনা’র একেবারে বিপরীত চিত্র এসেছে এবার। প্রশংসা পাচ্ছি সবার কাছ থেকে। গানটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম।’’
নেই হয়ে আছো:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প