আবারও ‘লেডি কিলার’ হয়ে আসছেন তিশা

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৫:০১আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৬:৫৮

‘লেডি কিলার’-এর একটি দৃশ্যে তিশা ও তার দলের সদস্যরা

গত রোজার ঈদে অন্যতম আলোচিত নাটক হিসেবে উঠে এসেছিল নুসরাত ইমরোজ তিশার ‘লেডি কিলার’। যেখানে তিশার চরিত্র ও অভিনয় মুগ্ধ করেছিল দর্শক-সমালোচকদের।
এবার এই জুটি আসছেন নাটকটির সিক্যুয়েল নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ইতোমধ্যে হয়েছে এর দৃশ্যধারণও। নতুন নাটকটির নাম রাখা হয়েছে ‘লেডি কিলার ২’।
বান্নাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘লেডি কিলার নিয়ে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছিলাম। এবার আসছে ‘লেডি কিলার-২’। গত ১৩ ও ১৪ জুলাই নাটকটির দৃশ্যধারণ হয়েছে।’’
গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, ‘লেডি কিলার’ যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে ‘লেডি কিলার ২’-এর গল্প শুরু হবে। এবারের গল্পে সমাজের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে তিশাকে লড়তে দেখা যাবে।
এতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ।
কোরবানির ঈদে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প