রাষ্ট্রপতির কাছ থেকে পদক নিলেন সাত গুণী শিল্পী

বিনোদন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ০০:০৬আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৭:২৮

ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছেন দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছরও তেমন ৭ জনকে ‘শিল্পকলা পদক ২০১৮’ প্রদান করা হয়েছে।
১৮ জুলাই বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এবারের পদকপ্রাপ্ত গুণীজনরা হলেন- কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার এবং আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়।
নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনা ও পদক প্রদান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও নৃত্য পরিবেশিত হয়। অ্যাকাডেমির অ্যাক্রোবেটিক শিল্পীদের পরিবেশনায় সাউদিয়া ও ব্লাংকেট ব্যালেন্স নামে দুটি অ্যাক্রোবেটিক পরিবেশিত হয়।
এছাড়া ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ ও ‘বুকের ভেতর আকাশ নিয়ে একটাই আছে দেশ’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন অ্যাকাডেমির নৃত্য শিল্পীরা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান