অভিনয়শিল্পী-বাচসাস নেত্রী মঞ্জুশ্রী বিশ্বাস আর নেই

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১১:৫৩আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:৪০

মঞ্জুশ্রী বিশ্বাস ষাটের দশকের চলচ্চিত্র অভিনয় শিল্পী ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেত্রী মঞ্জুশ্রী বিশ্বাস (মাসুমা খাতুন) আর নেই।
গতকাল (২১ জুলাই) দিবাগত রাত ২টায় মগবাজার আমবাগানের নিজ বাসভবনে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তিনি সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মুসলিম নাম মাসুমা খাতুন। তবে তিনি মঞ্জুশ্রী বিশ্বাস নামেই সর্বাধিক পরিচিত।
তার বড় ছেলে সুমন জানিয়েছেন, মঞ্জুশ্রী বিশ্বাসের জানাজা আজ মগবাজারের শাহ সাহেববাড়ি মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে আজিমপুর গোরস্থানে।

মঞ্জুশ্রী বিশ্বাস বাচসাস ও ডিইউজের বহুবার নির্বাচিত নেত্রী। 'দ্য পার্লামেন্ট' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
মঞ্জুশ্রী বিশ্বাস ষাটের দশকের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। আজীবন তিনি সাংবাদিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার স্বামী মরহুম ফরিদ উদ্দিন নীরদও সাংবাদিক ছিলেন। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?