বলিউডের জি- মিউজিকের গানে মডেল মাহিম

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৪:২৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:০৯

গানের পোস্টারে মাহিম ও কৃতি বাংলাদেশের মডেল মাহিম করিম খান আবারও হিন্দি গানের মডেল হয়েছেন। তার তৃতীয় হিন্দি গানটি প্রকাশিত হয়েছে বলিউডের ‘জি মিউজিক’ কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

গানের শিরোনাম ‘তেরে বিন জিনা’। যেখানে তার সঙ্গে দেখা গেল ভারতের হিমাচল প্রদেশের ‘মিস হিমাচল’ (২০১৭) কৃতি সুনিধিকে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী ফারাজ খান, সংগীত করেছেন রুম্মান চৌধুরী ও ফারাজ। এর কথা লিখেছেন ও সুর করেছেন আভিচাক।

মাহিম জানান, তার মডেলিংয়ে এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ইউরোপে।

মাহিম করিম বলেন, ‘গানের মডেলিং শুরু হয়েছিল হিন্দি গানের মাধ্যমে। তাছাড়া রুম্মান চৌধুরী আমার বন্ধু। সে এখানে নিয়মিত কাজ করছে। আমাকে ভারতের বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজে উৎসাহিত করেছে। আগামীতে বলিউডের বিখ্যাত কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি।’

এর আগে মাহিম টি-সিরিজের ব্যানারে কাজ করেছেন। ২০১৭ সালে ‘ইতনা দূর’ ও পরের বছর ‘এক তেরা ছায়া’ গান প্রকাশিত হয়েছিল।

শুধু ভারতীয় গান নয়, বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মাহিম করিম। ওই দুই গানে মডেল ছিলেন টয়া ও আইরিন। মাহিম করিম হচ্ছেন মডেল ও অভিনেত্রীর সারিকার সাবেক স্বামী।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান