এমন ছবি বাংলাদেশে আর হয়নি: বাপ্পী

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৯:২৯

ছবির পোস্টারে বাপ্পী ও জলি ২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘ডেঞ্জার জোন’ ছবিটির মহরত হয়। ওই বছরের অক্টোবর মাসে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।
অবশেষে ছবির শুটিং শেষ হচ্ছে চলতি সপ্তাহে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভৌতিক ছবিতে কাজ করলেন নায়ক বাপ্পী চৌধুরী।  
এতে তিনি জুটি গড়েছেন নায়িকা জলির সঙ্গে। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পের মিশেলে ছবিটি নির্মাণ করছেন বেলাল সানি।
বাপ্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ছবির ৯৫ শতাংশ কাজ শেষ হবে আগামী ২৫ জুলাই। কিন্তু এ পর্যন্ত কাজ করতে আমাদের অনেক পরিশ্রম ও সময় দিতে হয়েছে। ভৌতিক ইফেক্ট স্পষ্ট করতে অনেক সময় পার হয়ে যাচ্ছে। আমার এমন অভিজ্ঞতা আর হয়নি। এটুকু বলা যায়, এমন ছবি বাংলাদেশে হয়নি। এটি দেখলেই দর্শকরা বুঝতে পারবেন।’
বাপ্পী জানান, বর্তমানে গাজীপুরের পূবাইলে ছবিটির শুটিং চলছে।
ছবিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।
‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প