কাজী শরীফের অভিষেক, সঙ্গে কাজী জারা

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৮:১০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:১২

ভিডিওতে কাজী শরীফ ও কাজী জারা ‘ভাবি বসে একাকী অকারণ/ আমার মাঝে যেন থাকে না মন/ তোকে নিয়ে শুধু মন পাহারায়/ কী যেন কী ভেবে স্বপ্ন সাজাই’- এমন কথার গান গেয়ে অভিষেক হলো তরুণ কণ্ঠশিল্পী কাজী শরীফের।
শিল্পীর নিজের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
গত ২২ জুলাই লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘মন পাহারায়’ শিরোনামের রোমান্টিক এই গানটি। এতে শিল্পী কাজী শরীফের সঙ্গে মডেল হয়েছেন ‌‘ভিট-চ্যানেল আই’ সুন্দরী কাজী জারা।
ভিডিওটি তৈরি করেছেন সৈকত রেজা। এর দৃশ্যধারণ হয়েছে ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।
‘মন পাহারায়’ গানটি প্রসঙ্গে কাজী শরীফ বলেন, ‌‘সুরকার রাজন আমার বন্ধু। তার তত্ত্বাবধানেই আলোর মুখ দেখলো আমার গাওয়া প্রথম গান। আমি শ্রদ্ধেয় ফিরোজ খান, আরিফুল ইসলাম মিঠুসহ কয়েকজন ওস্তাদের কাছে গজল, উচ্চাঙ্গ, নজরুল ও আধুনিক সংগীতের ওপর তালিম নিয়েছি। চেষ্টা করছি ভালো গান করার।’
সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‌‘অনেকেরই প্রথম গান আমি তৈরি করেছি। প্রথম গান হিসেবে কাজী শরীফ বেশ ভালো গেয়েছেন। বিভিন্ন ওস্তাদের কাছ থেকে তালিম নেওয়া এই শিল্পীর ভবিষ্যৎ ভালো দেখছি।’
মন পাহারায়:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প