৫৩ হলে নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ০০:০২আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৩২

নুসরাত ফারিয়া কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। কিন্তু বাংলাদেশের দর্শকের কাছে বাড়তি পাওনা, ছবিতে আছেন দেশের মেয়ে নুসরাত ফারিয়া। আর যে কারণে আজ (২৬ জুলাই) থেকে সারাদেশের ৫৩টি প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত।

নুসরাত ফারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি কলকাতায় বেশ ভালো চলছে। ওখানকার দর্শকরা তো দেখলেন এটি। এবার আমাদের দেশের মানুষদের দেখার পালা।’
অন্যদিকে অঙ্কুশ জানান, ছবিটি ইতোমধ্যে ভারতে মুক্তি পেয়েছে। অনেক দিন পর বাংলা ছবির দর্শকরা এমন ছবি উপভোগ করছেন বলে মনে করেন তিনি। ছবিটির পোস্টার
‘বিবাহ অভিযান’ ছবিতে দুই বন্ধু অনুপম ও রজতের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষকে। আর এই দুই বন্ধুর বউ রাই ও মায়ার ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়া ও সোহিনী সরকারকে। বুলেট সিং ও মালতীর চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
এর মাধ্যমে নুসরাত ফারিয়া প্রথমবারের মতো একক প্রযোজনার ভারতীয় ছবিতে অভিনয় করলেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প