বাচসাস নির্বাচন আজ

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০১৯, ১১:৫৭আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৮:২৪

দুই প্যানেলের নির্বাচনি পোস্টার চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচন আজ (২৬ জুলাই)।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৩৯ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক আলিমুজ্জামান।

এবার লড়াই হবে দুটি প্যানেলের মধ্যে। ফালগুনী হামিদ (সভাপতি) ও হামিদ মোহাম্মদ জসিমের (সাধারণ সম্পাদক) নেতৃত্বে একটি প্যানেল এবং সৈকত সালাউদ্দিন (সহ-সভাপতি) ও কামরুজ্জামান বাবুর (সাধারণ সম্পাদক) নেতৃত্বে ‘লাল সবুজ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কাজী ফারুক বাবুল (সভাপতি), শপথ চৌধুরী (সাধারণ সম্পাদক) ও তুষার আদিত্য (নির্বাহী সদস্য)।

বাচসাসের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এবারের নির্বাচনে দুই প্যানেলই বিনোদন সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের স্বার্থরক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে তফসিলে।
এবারের নির্বাচনে গতবারের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান অংশ নিচ্ছেন না।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক