একসঙ্গে সোহেল রানা-ইলিয়াস কাঞ্চন

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১২:৫৪আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:২৭

ইলিয়াস কাঞ্চন, ইকবাল খন্দকার ও সোহেল রানা আশি ও নব্বইর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা ও ইলিয়াস। এবার তারা ছোট পর্দার জন্য আসছেন একসঙ্গে।
ইকবাল খন্দকারের উপস্থাপনায় সম্প্রতি নির্মিত হলো বিশেষ ঈদ অনুষ্ঠান ‘সেলিব্রিটি আড্ডা’। অনুষ্ঠানের অতিথি বাংলা চলচ্চিত্রের এই দুই উজ্জ্বল নক্ষত্র।

হাসান জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনজুরুল হক মনজু। আড্ডানির্ভর বিনোদনমূলক এই অনুষ্ঠানে উঠে এসেছে দুই অতিথির অভিনয় জীবনের নানা অজানা কথা।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের দুই অভিনেতা সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চনকে ঘিরে তাদের ভক্ত-দর্শকের আগ্রহ এখনও আকাশচুম্বী। এই আড্ডায় উপস্থাপিত হয়েছে বাংলা চলচ্চিত্রের সমস্যা আর সম্ভাবনার বিভিন্ন দিক।
যা অনুসরণীয় হয়ে থাকবে বর্তমান এবং আগামী প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য।’
জানা যায়, আলাপচারিতার ফাঁকে ফাঁকে রয়েছে অতিথিদের প্রিয় গানের সম্প্রচার। ‘সেলিব্রিটি আড্ডা’ প্রচার হবে ঈদুল আজহার তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুধু এশিয়ান টিভিতে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প