প্রযোজক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক খসরু-সামসুল আলম

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৬:২২আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:০১

সামসুল আলম ও খোরশেদ আলম হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বিতীয় দফা নির্বাচন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু ও সামসুল আলম।
এর আগে ৭ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে কার্যনির্বাহী পরিষদের ১৯ জন নির্বাচিত হন। তারাই সাংগঠনিক বিভিন্ন পদে নেতা নির্বাচিত করেছেন। বিএফডিসিতে প্রযোজক-পরিবেশক সমিতি কার্যালয়ে দ্বিতীয় দফার ভোট হয়েছে আজ (২৯ জুলাই)।

এতে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন:
কামাল মো. কিবরিয়া লিপু- ঊর্ধ্বতন সহ-সভাপতি
মো. শহীদুল আলম- সহ-সভাপতি
মো. ইকবাল- সহকারী সাধারণ সম্পাদক
মো. আলিম উল্যাহ- সহকারী সাধারণ সম্পাদক
মেহেদী হাসান সিদ্দিকী মনির- কোষাধ্যক্ষ
মোরশেদ খান হিমেল- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
ইলা জাহান নদী- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মো. খাদেমুল ইসলাম ও মোহাম্মদ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই ফল জানানো হয়। তারা নির্বাচন কমিশনের সদস্য। 
নির্বাচিত প্রযোজক নেতারা

এছাড়া ১৯ জন বিজয়ী নির্বাহী সদস্য হলেন:
খোরশেদ আলম খসরু, সামসুল আলম, ইস্পাহানী আরিফ জাহান, গোলাম মো. কিবরিয়া লিপু, মেহেদী সিদ্দিকী মনির, হিমেল, রশিদুল আমীন হলি, জাহিদ হোসেন, এ জে রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল হাসান, অপূর্ব রায়, নাদির খান, শহীদুল আলম সাচ্চু, ইকবাল, ইলা জাহান নদী, ড্যানি সিডাক ও আলি উল্যাহ।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প