দেখে নিন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সেরা ১০ পুরুষ

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৪:৪৩আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৬:৫১

সেরা দশ প্রতিযোগী

'মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর সেরা দশ বাছাইয়ের কাজ শেষ হয়েছে। সারাদেশের প্রায় ৬ হাজার প্রতিযোগী থেকে তাদের বাছাই করা হয়েছে। তারা হলেন- আহসান রাজ, হানিফ, এ. রব, জয়তু চৌধুরী, মাহাদী হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল আহম্মেদ, মেহেদী হাসান ও সুজন ইসলাম।
এদের মধ্য থেকে কে হবেন এবার ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’- তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত। সেদিন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে ৬টায় আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

এদিন প্রতিযোগিতায় প্রধান বিচারকরে দায়িত্ব পালন করবেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যানসাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা এবং ‘ওরা ১১ জন চলচ্চিত্র’-খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু ও ইন্টারন্যাশনাল র‌্যাম্প মডেল আসিফ আজিম। উপস্থাপনায় থাকছেন আর জে সায়েম। চূড়ান্ত পর্বটি একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে প্রচার করা হবে।
এছাড়া চলতি আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন মডেল-অভিনেতা সাঞ্জু জন, মডেল প্রিন্স ও ডিজাইনার আবদুল্লাহ আল মামুন।
‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এক্সপোজারের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগীর মধ্যে সেরা দশজনকে বাছাই করা হয়েছে। বিভিন্ন গ্রুমিং শেষে এখন চলছে তাদের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার লড়াই। এ প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছরের অবিবাহিত যুবকরা অংশ নেন।'

এ আয়োজনের চ্যাম্পিয়ন আগামী আগস্টের শেষ ভাগে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশসহ আরও ৩২টি দেশ তাদের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়াধীন। প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৩ আগস্ট থেকে। এর আগে দক্ষিণ এশিয়া থেকে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের হায়দরাবাদের মডেল ও অভিনেতা রোহিত খন্ডেলওয়াল।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান