‘বয়েজ হোস্টেল’-এ তাসনিয়া

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ০০:০১আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৬:১৯

তাসনিয়া ও মুশফিক নিশোর সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের সুবাদে বেশ প্রশংসিত হন তাসনিয়া ফারিন। ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’ বা ‘লাভ অ্যান্ড লস্ট’-এর মাধ্যমেও আলোচিত হন এই তরুণ শিল্পী।
এবার তিনি আসছেন ‘বয়েজ হোস্টেল’ নিয়ে। বন্ধু দিবস উপলক্ষে এটি নির্মিত হয়েছে। সমকালীন তারুণ্যের বন্ধুত্ব, ভালোলাগা, দুরন্তপনার দিনযাপনের গল্পে নির্মিত নাটকটি লিখেছেন মোহন আহমেদ। পরিচালনাও করেছেন তিনি।

এতে ফারিনের বিপরীতে আছেন মুশফিক ফারহান। নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তাসনিয়া ফারিন বলেন, ‘এই নাটকের শুটিংয়ের সময় বৃষ্টিতে বিপাকে পড়েছিলাম। কিন্তু সেই বিপত্তি কাটিয়ে সবাই মজা করে কাজটি করেছি। আমি নিশ্চিত যে দর্শক এটি থেকে শতভাগ বিনোদন পাবে।’

মুশফিক ফারহান বলেন, ‘মজার গল্প। বন্ধু দিবসের কনটেন্ট হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এই কাজটি করতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি। তাই আশা করছি দর্শকরাও প্রচুর মজা পাবে।’

তারা ছাড়াও নাটকটির বিভিন্ন দৃশ্যে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, মনিরুল ইসলাম মনির, ফয়সাল হাসান, তুষার হাসান প্রমুখ।

রিং আইডির প্রযোজনায় এটি সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প