মডেল মৌ’র নাচ আর অভিনয়ের গল্প

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৮:৩১আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:০৯

শুটিংয়ের ফাঁকে মৌ প্রায় ৩০ বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেলিংয়ে অভিষেক হয় সাদিয়া ইসলাম মৌ’র। তখন তিনি সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়তেন।
এত বছর পর, এখনও যিনি সমান জনপ্রিয়। মৌ পরবর্তী যুগে প্রায় সব মডেলের আইডল কিংবা আদর্শ মৌ-নোবেল।
শুধু মডেলিং নয়, মাত্র সাড়ে তিন বছর বয়সে নাচের মঞ্চেও অভিষেক হয়েছিল তার। পরবর্তীতে নাচই হয়ে যায় মৌ’র ধ্যান-জ্ঞান। সময়ের পরিক্রমায় ১৯৯৫ সালের ৩ জুলাই ‘অভিমানে অনুভবে’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনেও যাত্রা শুরু হয় তার।
বর্ণাঢ্য ক্যারিয়ারের এই গল্পগুলো নিয়েই মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘স্টার নাইট’-এ এবারের অতিথি হয়েছেন সাদিয়া ইসলাম মৌ। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ‘স্টার নাইট’-এ দেখা যাবে তার পরিবার ও সহকর্মীদের।
মারিয়া নূরের উপস্থাপনায় মজার র‌্যাপিড ফায়ার রাউন্ডে এক প্রশ্নের জবাবে মৌ বলেন, তাকে নিয়ে কখনও বায়োপিক নির্মিত হলে সে চরিত্রে মারিয়া নূর-ই অভিনয় করতে পারেন।
রুম্মান রশীদ খানের গ্রন্থনায়, অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ প্রচার হবে আসছে ঈদের দিন (১২ আগস্ট) রাত ৮টায়, মাছরাঙা টেলিভিশনে। শুটিং সেটে মৌ ও মারিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প