টানা তিন দিন তানভীর তারেকের ‘লাভবক্স’

বিনোদন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১৭:০৯আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:১৬

অতিথিদের সঙ্গে তানভীর তারেক, ডান থেকে তৃতীয় এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ‘ইয়াং নাইট লাভবক্স’ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন সাংবাদিক তানভীর তারেক। বেশ জনপ্রিয় হয়েছে অনুষ্ঠানটি।
ঈদ উপলক্ষে এবারের বিশেষ ‘লাভবক্স’ প্রচার হবে টানা তিন দিন।
ঈদের দিন (১২ আগস্ট) রাতে এতে অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। দ্বিতীয় দিনের অতিথি মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান। তৃতীয় দিন তানভীর তারেকের অতিথি হিসেবে আড্ডা দেবেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে প্রতিদিন রাত ১টা ২০ মিনিটে। পরদিন দুপুরে  একই সময়ে তা আবার প্রচার হবে।
তানভীর তারেক বলেন, ‘প্রচলিত ও নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। সালামি পেলেন কত, দিলেন কত−এমন একই টাইপের গতানুগতিক কোনও প্রশ্ন রাখিনি অতিথিদের কাছে। এতে আমি দর্শকদের সামনে গল্পের ছলে তারকাদের নতুন কিছু গল্প তুলে ধরার চেষ্টা করি।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফারুকে আজম।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প