শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ১২:১৮আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:১৮

শ্রাবন্তী কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সর্বশেষ ঢাকায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ সিনেমা। আবারও এ অভিনেত্রীকে নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র।
ছবির নাম ‘বিক্ষোভ’। যা পরিচালনা করছের শামীম আহমেদ রনী। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
নির্মাতা শামীম আহমেদ রনী জানান, ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে।
শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত নয় বলে জানালেন রনী।
তবে এতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।
জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।
শ্রাবন্তী এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি সে সময় ব্যাপক প্রশংসিত হয়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প