স্ত্রীকে উৎসর্গ করে আসিফের নতুন গান

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৪:২৩আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:১৭

দুই পুত্রকে নিয়ে আসিফ ও মিতু দম্পতি ঘটনাটি ২০০৪ সালের। প্রকাশিত হলো আসিফ আকবরের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’। অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোনও একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’ গানটি আসিফ আকবর উৎসর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে। শফিক তুহিনের কথায় গানটির সুর করেছিলেন রাজেশ।
প্রায় ১৫ বছর পর আবারও স্ত্রী মিতুকে উৎসর্গ করে গান গাইলেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘ভালো থাকার জন্য’। আহমেদ রিজভীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি ঈদ উপলক্ষে সম্প্রতি উন্মুক্ত হয়েছে আর্ব এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।
শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য/ তোমার কাছে রোজই ছুটে আসি/ আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/ কেউ না জানুক তোমায় ভালোবাসি—এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর।
আসিফ বললেন, ‘মিতু আর আমি এক আত্মা। দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনও শব্দ যদি থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।’
ভালো থাকার জন্য:

এদিকে সালমা আসিফ মিতু জানালেন, ‘আসিফ একটু পাগলাটে। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সব গানই আমার প্রিয়। তবে যে গানটা একান্তই আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি একটু বেশিই মুগ্ধতা থাকে। আমরা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প