বিয়ে করলেন ডোয়াইন জনসন

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৮:৪০আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৪:০৯

ডোয়াইন ও লরেন

ডোয়াইন জনসন। ভক্তদের কাছে তিনি দ্য রক। রেসলিং আর হলিউড কাঁপানো এ তারকা বিয়ে করেছেন। ১২ বছর মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা সংগীতশিল্পী লরেন হাসিয়ানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

আজ (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইন জনসন নিজে। হাওয়াইয়েতে তাদের বিয়ের আয়োজন
সেখানে ছোট করে লিখেছেন, ‘উই ডু’। জানিয়েছেন, গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকেই পশ্চিমা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। জানাচ্ছে উষ্ণ অভিনন্দন। 

এটি ডোয়াইনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে বিয়ে হয় তার। পরে ২০০৭ সালেই তাদের সংসারে ছেদ ঘটে।

বিচ্ছেদের পরপরই এই তারকার সঙ্গে পরিচয় হয় লরেন হাসিয়ানের। ৪৭ বছর বয়সী ডোয়াইন ও ৩৪ বছরের লরেন বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ে করলেন। তাদের ঘরে জেসমিন ও তিয়ানা নামে দুটি কন্যাসন্তানও রয়েছে।

সন্তান জেসমিনসহ তারা
 সূত্র: ফক্স নিউজ

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প