মেহজাবীন যখন সাংবাদিক

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ১৫:১৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:২৭

সাংবাদিক মেহজাবীন, পাশে অপূর্ব বেশ কিছু দিন ধরেই নানারকম চেহারায় হাজির হতে দেখা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।
কখনও হতদরিদ্র, কখনও স্থূলকায় বা বড় দাঁতের মেকাপে পর্দায় এসেছেন। এবার তাকে দেখা যাবে আরও একটি ভিন্ন চরিত্রে। একজন টিভি রিপোর্টার হিসেবে আসছেন তিনি।

টেলিছবির নাম ‘গেম ওভার’। স্বরূপ চন্দ্র দে’র লেখা গল্পে এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেইম ওভার’ গল্পে দেখা যাবে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই ভয়ঙ্কর খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ঙ্কর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটনার মোড় নেয় অন্যদিকে।
থ্রিলারধর্মী এ টেলিছবি লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে। জানা যায়, শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প