আসছে চিরকুটের ধারাবাহিক সিঙ্গেল

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ১৯:১০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৪:২৯

চিরকুট মাত্রই ব্যান্ড চিরকুট কাজ করলো ‘মায়াবতী’ নামের সিনেমায়। যে গান শোনা যাবে আগামী মাসের মাঝামাঝি।

দলটির ব্যস্ততা আছে কনসার্ট নিয়েও। তাহলে নিজেদের গান তৈরি? হ্যাঁ, সেটিও চলছে। এবার ব্যান্ডের গান নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন এর গায়িকা শারমিন সুলতানা সুমী।

ধারাবাহিকভাবে কিছু সিঙ্গেল (একটি করে গান প্রকাশনা) প্রকাশ করতে যাচ্ছেন তারা। যার প্রথমটির ভিডিওর কাজ শুরু হবে চলতি মাসের শেষে। সুমী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এর আগে আমাদের অ্যালবামের একটি গান আলাদাভাবে প্রকাশিত হয়। তবে এবার সিঙ্গেল আকারে কিছু গান প্রকাশের পরিকল্পনা আমাদের। ইতোমধ্যে একটি তৈরি হয়েও গেছে। এ গানটির কথাগুলো বেশ আলাদা। এগুলো এমন- ‘দেখা হোক, দেখা হবে আজ না হলে আর কবে’। আশা করি সবার ভালো লাগবে।’’

গানের শিরোনাম রাখা হয়েছে ‘দেখা হোক, দেখা হবে’। এর কথা লিখেছেন সুমী নিজে। আগামী ২৯ আগস্ট থেকে ভিডিও কাজ শুরু হবে। এরপর সময় করে এটি অনলাইনে অবমুক্ত করবে ব্যান্ড চিরকুট।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প