সাইদ হাসান টিপু, যাকে ব্যান্ড তারকা হিসেবেই জানেন শ্রোতারা। তবে মাঝের মধ্যে তাকে রবীন্দ্রসংগীতসহ আধুনিক গানেও পাওয়া গেছে। এক দশক পর এলো তেমনই একটি গান।
গানের শিরোনাম ‘কেন জড়ালে’। স্নিগ্ধ ও রোমান্টিক এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজীব রহমান। রাজু চৌধুরীর সঙ্গে যৌথভাবে গানটির কথাও লিখেছেন রাজীব।
২৬ আগস্ট অবমুক্ত হয়েছে গানটি।
এর ফলে দীর্ঘ এক দশক পর ব্যান্ডের বাইরে গাইলেন এই শিল্পী।
টিপু বলেন, ‘নানা কারণে গত এক দশকে ব্যান্ডের বাইরে গান করা হয়নি। মাস দুয়েক আগে কণ্ঠ দিয়েছি এই গানটিতে। প্রকাশের পর এখন বেশ ভালো সাড়াও পাচ্ছি।’
কেন জড়ালে:
ব্যান্ডের বাইরে সাইদ হাসান টিপু সর্বশেষ গান গেয়েছেন ২০০৯ সালে। রবীন্দ্রনাথের গান নিয়ে ‘সকলই ফুরালো’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেছিলেন। ১৯৯০ সালে মৌলিক গান নিয়ে তার প্রথম একক ‘একাকী একজন’ প্রকাশিত হয়। ১৯৯৭ সালে আসে লোকগানের অ্যালবাম ‘ভবের পাগল’।



