ঐশীর মেকআপবিহীন চলচ্চিত্র!

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১

চলচ্চিত্রটির দৃশ্যে ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। কাজ করেছেন দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‌‘মিশন এক্সট্রিম’-এ।
এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্ন চেহারায়। গ্রামের মেকআপবিহীন রোদে পোড়া এক তরুণী ও নারীর চরিত্রে। চলচ্চিত্রটির নাম ‘আদম’।

গত ২৭ আগস্ট থেকে ময়মনসিংহে চলছে এর কাজ। এটি পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ।

নিজের নতুন এমন বেশভূষা প্রসঙ্গে ঐশী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আলাদা কোনও মেকআপ করা হয়নি। বরং রোদে পোড়া ও যত্নহীন এক ত্বকও দেখা যাবে। চরিত্রের নাম সাজিয়া।’

এ চলচ্চিত্রের দুটি স্থিরচিত্র পাঠান ঐশী। যার একটিতে দেখা যায় ঘুঁটে (গোবর দিয়ে তৈরি জ্বালানি) তৈরি করছেন তিনি।
ঐশী বলেন, ‘আমার জীবনে এমন কাজ কখনও করিনি। তারপরও এটি করছি যেন চলচ্চিত্রটিতে বাস্তবতা উঠে আসে। ভীষণ পরিশ্রম হচ্ছে এ কাজগুলো ঘণ্টর পর ঘণ্টা করতে। শুটিংয়ের আগে শুনেছিলেন কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে। এখন দেখি নিজেকেই ঘুঁটে তৈরি করতে হচ্ছে।’
‘আদম’ ছবিতে তার বিপরীতে কাজ করছেন ইয়াশ রোহান। অন্যান্য চরিত্রে সেখানে আরও শুটিং করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, মিতুল।

ঐশী জানান, চলতি সপ্তাহ পর্যন্ত প্রথম লটের কাজ হবে। এরপর বিরতি দিয়ে আবার এটি শুরু হবে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প