শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪০

শুভমিতা দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/ দেখো তোমার জন্যে রঙতুলিতে কত শিশু ছবি এঁকে যায়/ টুঙ্গিপাড়ার মেঠোপথ ধরে সবুজের বুক চিরে/ আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে...।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আবেগঘন কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী শুভমিতা। গানটির কথা লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
‘আবার এসো পিতা’ শিরোনামে এই গানটি সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে রেকর্ড করা হয়।
গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘প্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নটা সত্যি হলো। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ।’
এদিকে গানটির রেকর্ডিং শেষে সুজন হাজংকে শুভমিতা বলেন, ‘বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে। তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।’  
গীতিকার সুজন হাজং জানান, গানটি  ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরও কণ্ঠ দিচ্ছেন নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প