নাগরিক পর্দায় তারকাদের ‘আনন্দ বৈঠক’

বিনোদন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩

অনুষ্ঠানের সেটে শেহতাজ প্রতিটি মানুষের জীবন আনন্দ-বেদনার মিশেলে গড়া। যদিও সবাই চায় দুঃখকে পাশ কাটিয়ে জীবনকে আনন্দময় করে তুলতে।
তারকাদের জীবনের এমন কিছু আনন্দময় অজানা গল্প উঠে আসবে নাগরিক পর্দায়, ‘আনন্দ বৈঠক’ নামের নতুন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।
অনুষ্ঠানটি নাগরিক টিভিতে সম্প্রচার শুরু হচ্ছে আজ, ৫ সেপ্টেম্বর থেকে। নিয়মিত সম্প্রচার হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আনিসুর রহমানের প্রযোজনায় এতে উপস্থাপকের আসনে বসছেন নীল হুরের জাহান। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী স্পর্শিয়া।
নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, পর্যায়ক্রমে এই অনুষ্ঠানে দেখা যাবে দেশের প্রায় সব তারকাকে। এরমধ্যে শুটিং শেষ হয়েছে তৌকীর আহমেদ, কোনাল, মিশা সওদাগর ও শেহতাজের পর্বগুলো।
যারা প্রত্যেকেই নিজেদের জীবনের আনন্দময় গল্পগুলো শেয়ার করেছেন ‘আনন্দ বৈঠক’-এর শুটিং সেটে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প