ইউটিউবে এলেন প্রিন্সেস মায়া!

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

তিশা ও রোহান আগামী ১৩ সেপ্টেম্বর পর্দায় আসছে নূসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটি। সারাদেশে মুক্তি পাবে ‘মায়াবতী’ সিনেমাটি। এর আগে প্রকাশ করা হলো চলচ্চিত্রটির ট্রেলার।
গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ২ মিনিট ৩৬ সেকেন্ডের এ ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে ছবিটির গল্পের। যেখানে একটি সাধারণ মেয়ে মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে ওঠার কাহিনি উঠে আসবে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
পরিচালক জানান, ‘ওমেন ট্রাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে এর চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেডলাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সাথে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।
মায়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ট্রেলারের সংলাপেও তিশা বলেন কীভাবে তিনি মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে উঠলেন! এতে তিশার বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও আছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এই ছবিটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।  প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। সে হিসেবে ‘মায়াবতী’ তার দ্বিতীয় চলচ্চিত্র।

ট্রেলার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প