অক্ষয়-বরুণ-কপিলের ফিরিয়ে দেওয়া ছবিতে আমির!

বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

আমির খান

ভারতের প্রয়াত সংগীত মোগল গুলশান কুমারের বায়োপিকে অভিনয়ের জন্য কমেডিয়ান কপিল শর্মাকে প্রস্তাব দিয়েছিলেন সুপারস্টার আমির খান। শুরুতে তিনি এতে শুধুই প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর প্রযোজক আমির ঘোষণা দেন, ছবিটিতে গুলশান কুমারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি নিজেই।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, টি-সিরিজের প্রধান ও গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার বরাবরই চেয়েছেন তিনি ছবিটির সঙ্গে যুক্ত থাকেন।
প্রযোজক হিসেবে ছবিটিতে যোগ দেওয়ার পর অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান ও কপিল শর্মার দুয়ারে গিয়েছিলেন আমির। কিন্তু কেউ গুলশান কুমারের চরিত্রে কাজ করতে সম্মতি জানাননি।
আমির বলেন, ‌‘সত্যি বলতে ভূষণ আমার কাছে ছবিটির প্রস্তাব নিয়ে আসার পর তাকে জানিয়েছিলাম, নিজেকে গুলশানজি হিসেবে দেখছি না। সে হতাশ হয়েছে। তবে আমাকে ছবিটি প্রযোজনা করার অনুরোধ জানায় ভূষণ। সে খুব করে চেয়েছিল আমি যেন একটা দায়িত্বে থাকি। চিত্রনাট্যটি ভালো লাগায় প্রযোজক হতে রাজি হয়েছি।’
এসব কথা যোগ করে আমির বলেছেন, ‘গুলশানজির চরিত্রের জন্য অক্ষয় কুমারকে নিতে চেয়েছিলাম। তার সঙ্গে দেখা করে প্রস্তাবও দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। এরপর বরুণ ধাওয়ানের কথা ভাবি। কিন্তু তার হাতে অনেক কাজ। এরপর কপিল শর্মাকে নিতে আগ্রহী ছিলাম খুব। কিন্তু তার সঙ্গেও বনিবনা হলো না।’

এরপর কী হলো? ভূষণ কুমার আমির খানকে বললেন, ‘আপনি তো চেষ্টার ত্রুটি রাখেননি। আমার বাবার চরিত্র আপনারই করা উচিত। আপনি কাজটা করবেন বলেই চিত্রনাট্যটি লেখা হয়েছে।’
মূলত এমন পরিস্থিতির মধ্যদিয়েই ‘মোগল’ নামের এই বিশেষ ছবির মূল চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন আমির খান।
আমির এখন ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। এটি হলো হলিউডের ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান