সিনেম্যাটিক অবতারে হাবিব ওয়াহিদ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭

হাবিব ও নীলাঞ্জনা বরাবরই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনা করতে পছন্দ করেন হাবিব ওয়াহিদ। এবারও এর ব্যতিক্রম ঘটলো না। সিনেম্যাটিক অবতারে হাজির হলেন তিনি।
‘ডুবে যাই’ শিরোনামের রোমান্টিক এই গানটির ভিডিও নির্মাণ হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এতে হাবিবের নায়িকা হিসেবে আছেন নীলাঞ্জনা। আর নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
সম্প্রতি এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানচিত্রটি। গানটির কথা লিখেছেন ফাওজিয়া সুলতানা পলি আর সুর-সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
‘ডুবে যাই’ নিয়ে হাবিব বলেন, ‘শ্রোতা-ভক্তরা আমার কাছে যেমন গান শুনতে চান এটি তেমনই। এর আগে আমি বেশ কয়েকটি গল্পভিত্তিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় গানের সঙ্গে গল্প না মিলিয়ে, গানটি যেমন তার সঙ্গে মিল রেখেই ভিডিও করা উচিত। এটি তেমনই। ওসমান মিরাজ দারুণভাবে গানটি উপস্থাপন করেছেন।’
জানা যায়, ‘ডুবে যাই’ ছাড়াও এস এস মিউজিক ক্লাবের ব্যানারে হাবিব ওয়াহিদের আরও বেশকিছু গান প্রকাশ পেতে যাচ্ছে শিগগিরই।
ডুবে যাই:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক