আবারও চলচ্চিত্রে অপর্ণা

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৯

অপর্ণা ঘোষ ‘গণ্ডি’ ছবিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। এবার আসছেন আরও একটি ছবি নিয়ে। এর নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’।

সরকারি অনুদানের এ ছবিটি নির্মাণ করছেন হোসনে মোবারক রুমি।
তিনি জানান, ইতোমধ্যে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। এর গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
হোসনে মোবারক রুমি বলেন, ‘আমরা প্রধান চরিত্রগুলো চূড়ান্ত করেছি। ছবির অন্য শিল্পীদের নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর আগামী মাস থেকে শুরু হবে এর শুটিং।’

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির গল্প গড়ে উঠে ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ছবিটির মাধ্যমে আবারও মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছেন অপর্ণা। এর আগে তিনি ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’-তে অভিনয় করেছিলেন। এর গল্পও ছিল মহান মুক্তিযুদ্ধকে নিয়ে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প