বাগদান হলো পিয়ার, বিয়ে আগামী বছর

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

পিয়া বিপাশা বাগদান সম্পন্ন হয়েছে মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবে যাচ্ছেন বলে জানালেন এই তারকা।
জানান, পরিবারের পছন্দেই তিনি আবারও ঘর বাঁধতে চলেছেন। পাত্র বাংলাদেশি নন, থাকেন ইউরোপে।
পাত্র সম্পর্কে পিয়া বলেন, ‘ও বাংলাদেশি না। ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করে। বাগদান বা বিয়ের দিনক্ষণ আপাতত কিছুই বলব না। আরও কিছুদিন পর বিস্তারিত জানাব।’

বিয়ে প্রসঙ্গে এই তারকা আরও বলেন, ‘এর আগে আমার পুরনো এক বন্ধুর সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল। সে বয়সে আমার চেয়ে এক বছরের ছোট ছিল। তার সঙ্গে ব্রেকআপের পর আমাকে পরিবার থেকে অনেক ছেলে দেখানো হয়েছিল। কিন্তু এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!’ পিয়া বিপাশা

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। অল্প কিছুদিন পর বিচ্ছেদ হয় তার। সে সংসারে তার একটি মেয়ে আছে। নাম সোহা। মেয়েটি গ্রেড টুতে পড়ে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প