কাল থেকে কণ্ঠের কাজ পরীমনির

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০

পরীমনি। ছবি- সংগৃহীত আপাতত বিশ্রামে ‘বিশ্বসুন্দরী’ পরীমনি। কারণটা ‘বিশ্বসুন্দরী’ নামের ছবি। চয়নিকা চৌধুরী পরিচালিত এ চলচ্চিত্রে কাজ টানা করছেন পরী। প্রায় শেষের পথেও এটি।
আর কয়েকদিনের বিশ্রাম শেষে এ ছবিটির কাজেই ফিরছেন চিত্রনায়িকা। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ডাবিং। এতে ছবির সংলাপে কণ্ঠ দেবেন পরীমনি।
এ নায়িকা বললেন, ‘‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। আর মাত্র চারদিন শুটিং করলেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাবে। কাল থেকে ছবির ডাবিংয়ে অংশ নেওয়ার কথা আমার। আপাতত শুধু ‘বিশ্বসুন্দরী’র সঙ্গেই যুক্ত আছি। এই ছবির কাজ শেষ না করে অন্য কোনও কাজ শুরু করতে চাই না।’’

‘বিশ্বসুন্দরী’ নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র। পরী জানালেন, বেশ যত্ন সহকারে চলছে এর কাজ। অল্প কিছু দৃশ্যধারণ হলেই এর পুরো শুটিং শেষ হবে।

চলতি বছর জুনে ছবির শুটিং শুরু হয় ফরিদপুরে। সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরিতে।
এতে পরীমনির বিপরীতে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প