বিবাহবার্ষিকীতে সপ্তাশ্চর্য ‌কলোসিয়ামে অনন্ত-বর্ষা

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

দুই পুত্রকে নিয়ে বর্ষা-অনন্ত পৃথিবীর পরাক্রমশালী যোদ্ধা গ্ল্যাডিয়েটরদের রক্ত, নির্মমতা ও নিষ্ঠুরতা মিশে আছে ইতালির রোমের কলোসিয়ামে। অপূর্ব নির্মাণশৈলীর স্থাপত্যটির শহরে নিজেদের বিবাহবার্ষিকীর দিনটি পার করলেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
গতকাল (২৩ সেপ্টেম্বর) ছিল তাদের ৮ম বিবাহবার্ষিকী। আর বিশেষ এই দিনটি তারা কাটালেন পৃথিবীর অন্যতম এ সপ্তাশ্চর্যের কাছে। সঙ্গে ছিল তাদের দুই পুত্র।
সেখান থেকে বিশেষ দিনটিতে নিজেদের জন্য দোয়া চেয়েছেন অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমে রোমের কলোসিয়ামের সামনে তোলা বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি।
অনন্ত বলেন, ‘আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন।’
কলোসিয়ামের সামনে বর্ষাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনন্ত ২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অনন্ত জলিলের। সঙ্গে চিত্রনায়িকা হিসেবে ছিলেন বর্ষা। এরপর এ জুটি ‘খোঁজ দ্য সার্চ টু’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে কাজ করেছেন।
তাদের নতুন ছবি ‘দিন: দ্য ডে’। এটির শুটিং এখন শেষ পর্যায়ে। ছবিটি অনন্তর সঙ্গে যৌথ প্রযোজনায় আছে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প