‘ইত্যাদি’র এবারের মঞ্চ কিশোরগঞ্জের হামিদ পল্লীতে

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২২

‘ইত্যাদি’র এবারের মঞ্চ কিশোরগঞ্জের হামিদ পল্লীতে ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলিতে সাজানো কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।
রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত হাওরের মাঝখানে ছোট্ট এই পল্লীটিকে ঘিরে হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ হাওরের পাড়ে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারের ছাদে বসে ‘ইত্যাদি’র ধারণপর্ব উপভোগ করেন।
‘ইত্যাদি’র এবারের মঞ্চ কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।
অনুষ্ঠানটির জনক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘তিন দশক পেরিয়ে চার দশকে পদার্পণ করেছে ইত্যাদি। সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। আমরাও সব সময় বলি ইত্যাদি সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান। কারণ একটি শিশুও যেমন দেখে, তেমনি তার দাদুও দেখেন অনুষ্ঠানটি। এতে আমরা সবার কথা বলার চেষ্টা করি। কারণ দেশ গড়ায় সবার অবদান রয়েছে। আর তাই আমরা ইত্যাদিকে নিয়ে যাই গ্রামে-গঞ্জে, সাধারণ মানুষের কাছে। দর্শকরা সময় বের করে আমাদের অনুষ্ঠান দেখতে বসেন। আমরাও তাদের সেই সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করি।’
‘ইত্যাদি’র এবারের মঞ্চ কিশোরগঞ্জের হামিদ পল্লীতে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ‘ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি যথারীতি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ‘ইত্যাদি’র এবারের মঞ্চ কিশোরগঞ্জের হামিদ পল্লীতে

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প