সংগীতশিল্পী প্রীতম ও অভিনেত্রী তিশার ‘হেলমেট’

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০

একটি দৃশ্যে প্রীতম ও তিশা বিষয়টি মোটেই মিউজিক ভিডিও ঘরানার কিছু নয়। অদ্ভুত ডিজাইনের দুটো হেলমেট মাথায় সংগীতশিল্পী প্রীতম ও অভিনেত্রী তিশাকে দেখে প্রথম বিবেচনায় তেমন কিছুই ভাবনায় আসার কথা।
প্রীতম জানান, তিশাকে সঙ্গে নিয়ে এবার  তিনি পুরোদস্তুর অভিনেতা হওয়ার চেষ্টা করছেন। ‘হেলমেট’ নামের বিশেষ একটি নাটকে তাদের দুজনকে দেখা যাবে মিস্টার ও মিসেস চরিত্রে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শুরু হয়েছে।

প্রীতম আহমেদ বলেন, ‘অভিনয় জগত আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু অভিনেতা হিসেবে কাজ করাটা অবশ্যই নতুন এবং রিস্কি। ‘হেলমেট’ দিয়ে শুরু করলাম অভিনয়ের নতুন ইনিংস। সকলের দোয়া ও সমর্থন চাই।’

নাটকটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।

জানা গেছে, গানওয়ালার ব্যানারে নাটকটির গল্প-চিত্রনাট্যসহ প্রযোজনা করছেন প্রীতম আহমেদ নিজেই।
প্রযোজনা প্রসঙ্গে প্রীতম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি গান, নাটকেরই মানুষ। এর বাইরে যাওয়ার তো সাধ্য আমার নেই। এ কারণেই নাটক ও চলচ্চিত্র প্রযোজনায় আসা। বেশ কয়েকটি প্রজেক্টের কাজ এখন চলছে। মাত্রই শুটিং শেষ হয়েছে ‘অন্তঋণ’ নাটকের। এখন চলছে ‘হেলমেট’-এর কাজ। এছাড়া আরও একটি কাজ হবে কলকাতায়। অন্যগুলো নির্মাণের পরই বিস্তারিত সবাইকে জানাতে চাই।’’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক