বেগুনিতে চোখধাঁধানো ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন বেগুনি রঙা গাউনের পুরোটা জুড়েই ফুলের ছাপ। লম্বা হাতার কুঁচি কুঁচি পোশাকটির গলাবন্ধ। পেছন দিকটা দীর্ঘ। এই গাউন পরে প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উঁচু হিল আর টকটকে লাল লিপস্টিকে তাকে আরও বেশি ঝলমলে লেগেছে। চুলগুলো ফোলাফাঁপা করে সাজানো। চোখের মেকআপও জমকালো। সব মিলিয়ে চোখধাঁধানো সৌন্দর্য।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন লরিয়াল প্যারিস দ্য প্যারেড শোতে এমন জমকালো সাজে দেখা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ফরাসি সৌন্দর্য প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের দূত তিনি। গাউনটি ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জিয়ামবাত্তিস্তা ভাল্লি।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন এবারই প্রথম প্যারিস ফ্যাশন উইকে ক্যাটওয়াক করলেন ৪৫ বছর বয়সী এই তারকা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ইনস্টিটিউট মোনাই ডি প্যারিস ভবনের চত্বরে। এতে নারীর ক্ষমতায়নের বার্তা দেওয়া হয়। 

(বাঁ থেকে) হেলেন মিরেন, ইভা লঙ্গোরিয়া, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কামিলা কাবেলো মাতৃত্ব উদযাপনের অংশ হিসেবে গ্র্যান্ড ফিনালেতে ছেলে সান্তিয়াগোকে নিয়ে ক্যাটওয়াক করেন আমেরিকান তারকা ইভা লঙ্গোরিয়া। এই আয়োজনে প্রথমবার অংশ নিয়েছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও পপতারকা কামিলা কাবেলো। অন্য তারকাদের মধ্যে ছিলেন হেলেন মিরেন, নাওমি ক্যাম্পবেল, ওলগা কারিলেনকো, ডাওজেন ক্রোস, অ্যান্ডি ম্যাকডাউয়েল।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন একইদিন মেয়ে আরাধ্যর সঙ্গে গাড়ির ভেতর তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ঐশ্বরিয়া। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার চিরন্তন পরী।’

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন শিগগিরই মনিরত্নমের পরিচালনায় ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘পনিয়িন সেলভান’-এর শুটিং শুরু করবেন ঐশ্বরিয়া। দশম ও একাদশ শতকে তামিল চোলা বংশের রাজা আরুলমোলি বর্মণের গল্প বলা হবে এতে।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চন অনুরাগ কাশ্যাপের পরিচালনায় ‘গোলাপজাম’ নামের একটি ছবিতেও অ্যাশের কাজ করার কথা। এতে তার বিপরীতে থাকবেন অভিষেক বচ্চন।


সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প